দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অর্থনৈতিক চাপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তার দাবি, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নেওয়া হলেও তাতেও ইরান থামবে না।
ভারতে ব্রিকস সম্মেলনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। একই সাক্ষাৎকারে তিনি জানান, হরমুজ প্রণালি নিয়ে সোমবার ওমানের রাজধানী মাসকাটে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে বৈঠক হবে।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। এ কারণে তারা অর্থনৈতিক চাপের দিকে গেছে। তবে ইরান এভাবে থামবে না।
তিনি আরও বলেন, সমুদ্রপথ ইরানের টিকে থাকার জন্য অপরিহার্য কোনো বিষয় নয়। ফলে সমুদ্রপথকে কেন্দ্র করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সোমবার ওমানের উদ্যোগে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা হবে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বর্তমানে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। প্রণালিটি বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ হওয়ায় এর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ